• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
  • English Version

জাফলংয়ের সাদা পাথর রক্ষায় হাইকোর্টে রিট আবেদন – IPCSBDPress

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:০২ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

সিলেটের জাফলংয়ের বিখ্যাত সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনায় তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এ রিটে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে অবিলম্বে অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়।

রিট আবেদনে বলা হয়, সাদা পাথর এলাকা শুধু দেশের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রই নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন।অথচ দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র অনুমতি ছাড়াই পাথর উত্তোলন করে আসছে।এতে শুধু পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে না, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পাহাড় ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে এবং পর্যটনশিল্প মারাত্মক হুমকির মুখে পড়ছে।আবেদনে আরও বলা হয়, অবৈধ উত্তোলনের কারণে নদীভাঙন, মাটি ক্ষয়, পানির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।এ অবস্থায় আদালতের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই অপরাধ বন্ধ করা সম্ভব নয়।

রিটে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।আইনজীবীরা আশা প্রকাশ করেছেন, আদালত দ্রুত শুনানি নিয়ে সাদা পাথর এলাকার প্রাকৃতিক ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেবেন।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts