• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

[ad_1]

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

নরসিংদীর পলাশ উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন মিঞাকে বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। এ বিষয়ে সভাপতি মোঃ মাসুম খান স্বাক্ষরিত দুটি পৃথক নথি গত ১ ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষ থেকে জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগের প্রমাণের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ০১/১২/২০২৪ তারিখ থেকে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হলো। পাশাপাশি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

অন্যদিকে, ‘সাময়িক বরখাস্ত আদেশ’-এ প্রধান শিক্ষক আল মামুন মিঞার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে—

১. অবৈধভাবে আয়ন ব্যয়ন কার্য ট্রেজারের মাধ্যমে সম্পূর্ণ করেন এবং নিয়োগ অবৈধ।
২. ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি ও কেন্দ্র ফি এর টাকা আত্মসাৎ।
৩. ২০২২ ও ২০২৩ সালে সরকারি বই বিধি লঙ্গন করে বিক্রি ও অর্থ আত্মসাৎ।
৪. বিধি মোতাবেক আয়-ব্যয়ের হিসাব না রাখা ভূয়া,বানোয়াট বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা।
৫. ভোকেশনাল শাখার মার্কসিট ও সার্টিফিকেট বিতরণ করে অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করা।
৬. সিলেবাস বিক্রি করে বিদ্যালয় ফান্ডে টাকা জমা না দিয়ে আত্মসাৎ ।
৭. ২০২৩ সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের টাকা আদায় করে অনুষ্ঠান না করে টাকা আত্মসাৎ ।
৮. বিধিবহির্ভূত ভাবে পুকুর লিজ ও ক্যান্টিন পরিচালনা করে অর্থ আত্মসাৎ।
৯. বিদ্যালয়ের ৩ জন নারী শিক্ষকদের ছুটি প্রদানে অনিয়ম করা ছুটি না দিয়ে তাদের বেতন ভাতা আত্মসাৎ ।
১০. ভোকেশনাল শাখার একটি ল্যাপটপ আত্মসাৎ করা।
১১. নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহন ও অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করা ।
১২. শিক্ষকদের বিএড স্কেল,উচ্চতর স্কেল,নতুন এমপিও লাগানোর জন্য রেজুলেশন করতে দেরী করা ও জোড় পূর্বক উৎকোচ গ্রহন করা।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শৃঙ্খলাবদ্ধ করতে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয় সভাপতি মোঃ মাসুম খান জানান, “অভিযোগের সত্যতা মিললে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে প্রধান শিক্ষক আল মামুন মিঞা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো দেননি।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category