• শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |
  • English Version

কোম্পানিগুলোতে যে কত ধরনের তেলেসমাতি হয়!

Reporter Name / ১৫৩ Time View
Update : শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন


অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,  কোম্পানিগুলোতে যে কত ধরনের তেলেসমাতি হয়! আমি এখন টের পাই কী যে হচ্ছে না হচ্ছে। কোম্পানিগুলো ইকুয়ালি ইকুয়ালি জিনিয়াস। টাকা এমনি পাঠায় না, লেয়ারিং করে টাকা পাচার করে। টাকা পাঠানোর ক্ষেত্রে প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে অন্য জায়গায়, এভাবে পাচার হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ‘ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন’ এবং ‘করপোরেট সেক্টরে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চলনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বাংলাদেশ-এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবির সভাপতি এন কে এ মবিন প্রমুখ।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্যে পজিটিভ কথা বলেন। গতকাল এক অনুষ্ঠানে একজন অন্তর্বর্তী সরকারকে অর্থব-টর্থব বলে অনেক কথা বলেছেন। তখন বলেছে, দিস ইজ দ্য ন্যারিটিভ অব সাম পিপল হু আর হেল্পিং দ্য ফ্যাসিস্ট। এই ন্যারিটিভগুলো বলে অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করছে, ফ্যাসিস্টকে আরও উৎসাহ দিচ্ছে। পরে বলেছে, টাকা পয়সা মারেনি, ব্যাংককে আরও স্ট্যাবল করেছে, রিজার্ভ বেড়েছে। আমরা যে সব ভালো করছি তা নয়। বাইরে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো। আমি তো অনেক ধরনের ডোনারের সঙ্গে কথা বলি, তারা কিন্তু ইতিবাচক।

সালেহউদ্দিন বলেন, কিছু গণমাধ্যম এমন সব খবর পরিবেশন করে যা কখনও কখনও সরকারকে দুর্বল করে বা ফ্যাসিস্ট শক্তিকে প্রভাবিত করে। সাংবাদিকদের দায়িত্বশীল, গঠনমূলক ও তথ্যভিত্তিক রিপোর্টিংয়ে মনোযোগী হতে হবে। যখন আমরা ইতিবাচক দিকগুলো তুলে ধরি, তখন আস্থা তৈরি হয়, কিন্তু বেপরোয়া সংবাদ আস্থাহীনতা তৈরি করে। সরকারি-বেসরকারি খাতে কাজ করা অনেক পেশাজীবীর দেশপ্রেম ও নিষ্ঠার প্রশংসা করেন এবং গণমাধ্যম ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরও শৃঙ্খলাপূর্ণ ও শক্তিশালী যাচাই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts