• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

কাশিপুরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নবনির্মিত ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পটুয়াখালির বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পানির ট্যাংকের স্যান্টারিং খোলার কাজ চলাকালে তারা ট্যাংকের ভেতরে নামেন। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে তারা শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

নিহত দেলোয়ার মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছর বয়সী সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। অপরদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত কাজ করতে এসে প্রাণ হারান তিনি। মাত্র চার মাস আগে তার বিয়ে হয়েছিল।

প্রত্যক্ষদর্শী এস এম রফিক মোল্লা জানান, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তারা ট্যাংকের ভেতরে নেমেছিলেন, যা এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category