• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন |
  • English Version

এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন


আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এনসিপির শীর্ষ ৫ নেতাকে দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়ার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি ।

মুলত ‘৫ আগস্ট, একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনে দিনভর আলোচনার কেন্দ্রে ছিল এনসিপির শীর্ষ পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার ভ্রমণ।তাই  এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে আজ বুধবার ৫ নেতার কাছে ব্যাখ্যা চেয়ে এ চিঠি দেওয়া হয়। শীর্ষ ৫ নেতা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

তাদের কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, “গতকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’-এর কাছে পূর্বে অবগত করা হয়নি।” চিঠিতে আরও বলা হয়েছে, “এ অবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।”

উল্লেখ্য, জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই ৫ নেতা কক্সবাজার আসেন। তাঁরা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়াতে থাকে। কেউ কেউ দাবি করেন, ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠক করতে গিয়েছেন। তবে তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন এমন্টাই দাবি করেন নেতাদের কেউ কেউ




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts