• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ মহানগরের অধীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত ২০২৬ সেশনের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম-এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা। তিনি বলেন, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং ২০২৬ সেশনে কর্মীদের মানোন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ইসমাঈল হোসেন রাকিব। বক্তব্যে ইসমাঈল হোসেন রাকিব বলেন, ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির প্রধান পদগুলো হলো:

 

সভাপতি: মুহাম্মদ জিহাদ হাসান

সহ-সভাপতি: মুহাম্মদ হাসিবুল হাসান

সাধারণ সম্পাদক: মুহাম্মদ নাজমুল ইসলাম

সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ রাহাত হাসান

প্রশিক্ষণ সম্পাদক: ইউসুফ আহমদ

দাওয়াহ সম্পাদক: নাঈম ইসলাম

তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক: তায়েফ হাসান

প্রকাশনা ও দপ্তর সম্পাদক: ইবরাহীম রাফসান

অর্থ ও কল্যাণ সম্পাদক: ইসমাইল আব্দুল্লাহ সোয়াদ

 

এছাড়াও কওমী মাদরাসা, আলিয়া মাদরাসা, কলেজ, স্কুল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয় এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category