• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম – IPCSBDPress বন্দরে ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যু: হত্যা মামলা, গ্রেপ্তার ১ বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন কোর্স শুরু করলো মানব কল্যাণ পরিষদ

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন


স্টাফ রিপোর্টার: আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ১৫ সেপ্টেম্বর সোমবার মানব কল্যাণ পরিষদের আয়োজনে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ক্লাস শুরু হয়েছে।

মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধায়নে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের প্রথমদিনের ক্লাস প্রশিক্ষক ছিলেন মেকআপ আর্টিস্ট তানিয়া আক্তার। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবারে ক্লাস প্রশিক্ষক থাকবেন মেকআপ আর্টিস্ট উম্মে রোমান ডেইজী।

প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন লামিয়া চৌধুরী সোহানা, রেশমী আক্তার, উম্মে সুফিয়া ব্যাপী, মৌসুমী জাহান নুপুর,আছমা উল হোসনা, সোহানা আক্তার, খালেদা ভানু রুনা, জোনাকী, বিউটি আক্তার, জুবাইদা খাতুন মুন, মোসা: হাজেরা আক্তার, সালমা ইসলাম সোনালী, সামিরা ইসলাম, মোসা: লিজা বেগম, মোসা: সুমাইয়া, আলো আক্তার, সম্পা রানী সরকার সহ অন্যান্য।

এসময় সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠক এম এ মান্নান ভূঁইয়া বলেন, মানব কল্যাণ পরিষদ একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। আজকের শিক্ষার্থীরাই প্রশিক্ষণ গ্রহণ করে একেক জন দক্ষ কারিগর হিসেবে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে এবং দেশ ও জাতি গঠনে সামাজিক কাজে সোচ্চার থাকবে।

বিনামূল্যে বিউটিফিকেশনের কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায়। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য ও নারী উদ্যোক্তা লুবনা রহমান, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সদ্য সাবেক আহ্বায়ক কবি নিরব রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক রিপন চন্দ্র দে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts