• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

আড়াইহাজাের ইয়াবাসহ আটক বিএনপি  নেতার ছেলেকে ছাড়াতে তুলকালাম কাণ্ড

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে তুলকালাম কাণ্ড ঘটেছে। পুলিশি হেফাজত থেকে অভিযুক্তকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি স্থানীয় এক বিএনপি নেতাকেও মারধরের অভিযোগ উঠেছে মাসুদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (৬ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, তাকে (স্বাধীন) মাদকসহ ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করা হয়েছে। মাদক সেবনের দায়ে তাকে ১০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের কবরস্থান মোড় এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ মোবারক করিম স্বাধীনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের সমর্থকেরা তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হন। একপর্যায়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে অভিযোগ উঠেছে, এই ঘটনার তুলতে চাওয়ায় হামলার শিকার হয়েছেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।

নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, মাদকসহ আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার ছবি তুলতে চাওয়ায় আমাকে মারধর করেছে মাসুদের লোকজন। পরে বাসায় এসে আমার ওপর আবারও হামলা করা হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ করা হয়েছে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, স্বাধীনকে আমাদের কাছে হস্তান্তর করার পর কিছু লোকজন এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের পরে তাকে আমরা থানায় হস্তান্তর করেছি।

গাজী মাসুদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নূরুল ইসলাম এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ষড়যন্ত্রমূলক করে তারা আমার ছেলেকে মাদকসহ আটকের ঘটনা সাজিয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category