• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

আড়াইহাজারে হত্যার ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার

Reporter Name / ২৭৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার পরপরই বিষয়টি তদন্ত করে বুধবার রাত ৯টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান (সাবেক মেম্বার), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, যুবদলের সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বহিষ্কারাদেশে বলা হয়, “৩০ জুলাই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমাদি বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে হত্যার নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে অভিযুক্তদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।”

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থার জন্যও সুপারিশ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে সহায়তার আশ্বাসও দিয়েছি।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, ঘটনাটি খুবই ন্যক্কারজনক। জড়িতরা এখন আর কোনো পদে নেই। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি হোক।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category