• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

ফতুল্লায় ছোট ভাইয়ের হত্যাকারী বড় ভাই গ্রেফতার 

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায়  ছোট ভাই রাফি ওরফে মোহন(৩২) কে কুপিয়ে হত্যা করার ঘটনায় বড় ভাই উজ্জল (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে তাকে শরিয়তপুরের চরাঞ্চল থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত উজ্জল ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে।

শুক্রবার সকালে গ্রেফতারকৃত উজ্জল নিজ বাড়ীতে ছোট ভাই রাফি ওরফে মোহন কে  কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় নিহত মোহন  ও গ্রেফতারকৃত উজ্জলের বাবা বাবুল মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 

 

 

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত মোঃ রাফি ওরফে মোহন (৩৪) বাদীর ছোট ছেলে। সে একজন গার্মেন্টস কর্মী।  বড় ছেলে উজ্জল মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক এবং মাদকাসক্ত। উজ্জল  গত কয়েকমাস ধরে বাড়ীর দলিল চেয়ে আসছিলো। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ছেলে মোঃ রাফি ওরফে মোহন কে দিয়েও বাবা বাবুল মিয়ার নিকট থেকে বাড়ীর দলিল নেওয়ার চেষ্টা করে।  এতে করে উজ্জল নিহত রাফি ওরফে মোহনের ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে। এর জের ধরে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে বাদীর দ্বিতীয় তলার   উত্তর-পূর্ব পাশের রুম থেকে নিহত মোহন বের হওয়া মাত্র অভিযুক্ত উজ্জল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে ধারালো বটি দিয়া  মাথার দুই পাশে এবং পাছার ডান পাশে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় নিহত মোহনের ডাক-চিৎকারে বাদী ও তার  স্ত্রী সহ নিচ তলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে অভিযুক্ত  উজ্জল  ঘটনাস্থলে ধারালো বটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  সেখান থেকে গেলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গেলে  সকাল  ১০ টার দিকে রাফি ওরফে মোহন মারা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান,হত্যাকান্ডের পরপরই উজ্জল পালিয়ে যায়। পরে নিজস্ব সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় শরিয়তপুরের চরাঞ্চল থেকে ঘাতক বড় ভাই উজ্জল কে গ্রেফতার করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts