• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

পিছিয়ে গেলো নারী বিপিএল – একুশের কাগজ

Reporter Name / ১৪৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

[ad_1]

সূচি অনুযায়ী আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো নারী বিপিএলের পর্দা ওঠার কথা ছিল। তবে সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে চলে গেছে। আজ (বুধবার) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ১০ জুলাই থেকে ২১ জুলাই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী বিপিএল।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি এবং অংশীজনদের সঙ্গে আলোচনার পর এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দিতেই সূচি পিছিয়ে জুলাইয়ে নেওয়া হয়েছে। এই বাড়তি সময়ে দলগুলো তাদের স্কোয়াড গঠন, বিদেশি খেলোয়াড় আনা এবং অন্যান্য পরিকল্পনা আরও নিখুঁতভাবে সারতে পারবে।

আগামী জুনে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপরই নারী বিপিএল আয়োজন করবে বিসিবি। তারা মনে করছে বিশ্বকাপের পর বিপিএল আয়োজন করলে ফ্র্যাঞ্চাইজিদের জন্য বিদেশী ক্রিকেটারদের পাওয়া সহজ হবে।

বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে নারী বিপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। সেদিন উদ্বোধন উপলক্ষ্যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও থাকবে। এছাড়া চট্টগ্রাম এবং ঢাকার ভেন্যুগুলোতেও হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

আগামী ২১ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। বিপিএলের খেলোয়াড় ড্রাফট, ফ্র্যাঞ্চাইজিসহ বাকি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দ্রুত জানানোর কথাও বলেছে বিসিবি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts