• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
  • English Version

১.৫ বিলিয়ন ইউরোর রূপান্তর শেষে নতুন রূপে ক্যাম্প ন্যুতে বার্সার প্রত্যাবর্তন – IPCSBDPress

Reporter Name / ১১৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন


আপডেটঃ ১০:৫৪ পূর্বাহ্ণ | নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

দুই বছরের বেশি সময়ের অপেক্ষার পর অবশেষে নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়েই পুনর্নির্মিত ঐতিহাসিক এই স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে কাতালান ক্লাবটি। সোমবার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা কর্তৃপক্ষ।

২০২২–২৩ মৌসুমেই শেষবারের মতো নিজেদের মাঠে খেলেছিল বার্সেলোনা। এরপর ২০২৩ সালের ২৮ মার্চ থেকে শহরের মন্টজুইক পাহাড়ের অলিম্পিক স্টেডিয়ামকে অস্থায়ী ঘর হিসেবে ব্যবহার করতে বাধ্য হয় তারা। নির্মাণ ও পুনর্গঠনের বহু ধাপের দেরির কারণে ক্যাম্প ন্যু পুনরায় খোলার সময়সূচিও এক বছর পিছিয়ে যায়। প্রায় ১.৫ বিলিয়ন ইউরো (১.৭৫ বিলিয়ন ডলার) ব্যয়ে হওয়া এই ব্যাপক রূপান্তর প্রকল্প পুরো সময়জুড়ে নানা নির্মাণ জটিলতায় আটকে ছিল।প্রথম পর্যায়ে নতুন ক্যাম্প ন্যু সাময়িকভাবে ৪৫,৪০১ দর্শকের জন্য উন্মুক্ত করা হবে। ওপরের তলার কাজ সম্পন্ন হলে ধারণক্ষমতা পৌঁছাবে ১,০৫,০০০-এ। চলতি নভেম্বরের শুরুতে পরীক্ষামূলকভাবে স্টেডিয়ামটি খোলা হয়, যেখানে ২৩,০০০ দর্শক উপস্থিত থেকে একটি ওপেন ট্রেনিং সেশন দেখেন।

বার্সেলোনা আশাবাদী, আগামী ৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটি ক্যাম্প ন্যুতেই আয়োজনের অনুমতি দেবে উয়েফা। মৌসুমের প্রথম দুটি ম্যাচ তাদের খেলতে হয়েছিল ৬,০০০ ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে, কারণ নিরাপত্তাজনিত কারণে তখন ক্যাম্প ন্যু ব্যবহার করার অনুমতি পাওয়া যায়নি।

পুরনো ক্যাম্প ন্যু ১৯৫৭ সালে নির্মিত হয়েছিল, যার ধারণক্ষমতা ছিল প্রায় ৯৯,০০০। নতুন প্রকল্পে স্টেডিয়ামের ওপর একটি আধুনিক ছাদ যুক্ত করা হবে, যা স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের গ্রীষ্মকাল। তবে সেটিও বর্তমান পরিকল্পনা অনুযায়ী এক বছর বিলম্বে বাস্তবায়ন হবে বলে ধারণা করা হচ্ছে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts