• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুই এমওইউ সই

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন


চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সৈকত চন্দ্র দে (২৫) নামে এক যুবকের। আজ রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া এগারটায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত সৈকত চন্দ্র দে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের উত্তম কুমার দে এর ছেলে।

নিহতের ভাই উৎপল দে ও পুলিশ জানান, সৈকত এক বছর আগে প্রাণ আরএফএল এর চাকুরী ছেড়ে দেয়। তার পর থেকে তিনি বেকার ছিলেন। আজ সকালে টান ঘোড়াশালের সান হেলথ কেয়ার হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে যায় সৈকত। ইন্টারভিউ শেষে অন্যমনস্ক হয়ে বেলা সোয়া ১১টার দিকে ঘোড়াশালের রেললাইনের উপর দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সৈকত। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্র জানান, ট্রেন দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সৈকতের মৃত্যু হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, অন্যমনস্ক হয়ে রেললাইন উপর দিয়ে হেঁটে আসার সময় ট্রেনের ধাক্কায় সৈকতের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা হয়ে হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts