• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট: প্রতিমন্ত্রী ফারজানা খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী মানবসভ্যতা বাঁচাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা অতীব জরুরি: ড. মঈন খান শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে  কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিএনপি এমন দল, যে দল মানুষের উপকার হবে— এমন কাজ করার চেষ্টা করে লোক দেখানো নয়, কৃষকের বাস্তব উপকারে দেশব্যাপী খাল খনন কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী বকুল অভিনয়ে সাময়িক বিরতি, যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সামিরা খান মাহি

রাবির ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবিরের ১০৫ আসামিই খালাস – IPCSBDPress

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন


আপডেটঃ ৩:১৩ অপরাহ্ণ | অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল আলোচিত ২০১০ সালের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় ১০৫ জন আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন।১২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত-১ এর বিচারক মোঃ জুলফিকার উল্লাহ এই রায় ঘোষণা করেন।আদালতেন সহকারী পাবলিক প্রসিকিউটর কানিজ ফাতিমা জানান, মামলায় সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, তারা আদালতে কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেননি।ফলে এই মামলার সকল আসামিকে খালাস দিয়েছেন আদালত।উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে।পরদিন সকালে ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীর মরদেহ সৈয়দ আমীর আলী হল ও শাহ মখদুম হলের মাঝখানের ম্যানহোলে পাওয়া যায়।

ঘটনাযর পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে ৩৫ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।ঘটনার প্রায় আড়াই বছর পর ২০১২ সালের ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান আদালতে ১ হাজার ২৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন।

এতে জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, রাজশাহী নগর জামায়াতের তৎকালীন আমির আতাউর রহমান, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলম গোলাপ, সম্পাদক মোবারক হোসেন, নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসমত আলী, শহীদ হবিবুর রহমান হলের সভাপতি রাইজুল ইসলাম, শিবিরকর্মী রুহুল আমিন ও বাপ্পীসহ ১১০ জনকে অভিযুক্ত করা হয়। 

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts