
[ad_1]
বর্তমান সময়ে চাকরির পাশাপাশি কিংবা সম্পূর্ণ স্বাধীনভাবে আয় করার জন্য ছোট পরিসরে ব্যবসা শুরু করার প্রবণতা অনেক বেড়েছে। অনেকেই মনে করেন ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা দরকার।
কিন্তু বাস্তবতা হলো, সঠিক পরিকল্পনা থাকলে মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করেও লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব।
এই আর্টিকেলে আমরা ১০ হাজার টাকা ইনভেস্ট করে সেরা ৮টি ব্যবসার আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।
প্রতিটি ব্যবসার সম্ভাবনা, প্রাথমিক খরচ, লাভ এবং সফল হওয়ার কৌশল তুলে ধরা হয়েছে যাতে নতুন উদ্যোক্তারাও সহজে শুরু করতে পারেন।
ব্যবসা শুরু করার আগে নিচের বিষয়গুলো মাথায় রাখুন।
বর্তমানে ১০০০০ টাকা ইনভেস্ট করে সহজ কিছু ব্যবসা শুরু করা যায়। এই ব্যবসা গুলো করে সহজেই আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
পাশাপাশি ব্যবসা করে সফল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে আপনি যদি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে ব্যবসা করে থাকেন,
তাহলে দ্রুত সফল হবেন এবং আপনার ব্যবসার পরিধি বড় হতে থাকবে। চলুন নিম্নে ১০ হাজার টাকায় শুরু করা যায় এমন কয়েকটি ব্যবসার আইডিয়া দেখে আসি।
বর্তমানে অনলাইন পোশাকের ব্যবসা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছোট ব্যবসাগুলোর একটি। মাত্র ১০ হাজার টাকা দিয়ে পাইকারি বাজার থেকে পোশাক কিনে ফেসবুক পেজ বা অনলাইন শপের মাধ্যমে বিক্রি করা যায়।
তাই এই ব্যবসাটি ছোট পরিসরে মাত্র ১০ হাজার টাকা দিয়েই শুরু করতে পারেন। তবে ব্যবসাটি শুরু করার পূর্বে আপনাকে বিভিন্ন ধরনের কাপড় নিয়ে রিসার্চ করতে হবে।
পাশাপাশি কোন ধরনের কাপড়ের চাহিদা বেশি আছে, সেই সম্পর্কেও ধারণা নিতে হবে। মূল কথা আপনাকে পূর্বপরিকল্পনা করেই ব্যবসা শুরু করতে হবে।
তাহলে আপনি খুব কম সময়ে ব্যবসা করে সফল হতে পারবেন। অনলাইনে পোশাকের ব্যবসা করা খুবই সহজ। আপনাকে মানসম্মত পোশাকের স্টক রাখতে হবে এবং পাশাপাশি অনলাইনে বিক্রি করার জন্য পোশাকগুলো লিস্টিং করতে হবে।
এছাড়াও আপনি চাইলে ফেসবুক পেজ খুলে সেখানে লাইভ ভিডিও করতে পারেন। পাশাপাশি এক্সক্লুসিভ পোশাকের ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন।
এতে করে প্রচুর কাস্টমার আপনার ভিডিও দেখবে এবং পোশাক পছন্দ হলে কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। অনলাইনে পোশাক বিক্রি করার পাশাপাশি কাস্টমার সার্ভিস সঠিক রাখুন।
মূলকথা কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করুন এবং ভালো সম্পর্ক তৈরি করুন। এছাড়াও কাপড়ে কোয়ালিটি ও গুণগতমান ভালো হলে অনেক বিক্রি করা যায়। এভাবে মাত্র ১০ হাজার টাকা দিয়েই অনলাইনে ব্যবসা করা সম্ভব।
প্রাথমিক খরচঃ
সম্ভাব্য লাভঃ প্রতিটি পণ্যে ২০% থেকে ৫০% পর্যন্ত লাভ করা সম্ভব। তবে ব্যবসা শুরুতে আকর্ষণীয় ডিসকাউন্ট দিয়ে কম লাভে কাপড় বিক্রি করবেন।
মূল কথা হলো সীমিত লাভে ব্যবসা করার চেষ্টা করুন, এতে করে অনেক সেলস বৃদ্ধি করা যায় এবং প্রচুর পার্মানেন্ট কাস্টমার পেয়ে যেতে পারেন।
কেন এই ব্যবসা করবেন?
মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে চান, তাহলে ফাস্ট ফুড ও হোমমেড খাবারের ব্যবসা শুরু করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে ফাস্ট ফুড খাবারের প্রচুর চাহিদা রয়েছে।
বিশেষ করে যুবক ছেলেমেয়েরা এই ফাস্টফুড জাতীয় খাবার বেশি পছন্দ করে থাকে। আর এই কারণেই স্কুল কলেজ ও প্রাইভেট সেন্টারে আশেপাশে ফাস্টফুড দোকানের খাবার অনেক বিক্রি হয়ে থাকে।
অবশ্যই পড়বেনঃ
তাই আপনারা চাইলে মাত্র ১০ হাজার টাকা দিয়ে ফাস্টফুডের দোকান দিতে পারেন। মানসম্মত খাবার বানালে প্রচুর বিক্রি করা সম্ভব।
পাশাপাশি খাবার সুস্বাদু হলে দোকানের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং প্রচুর কাস্টমার পাবেন। ফাস্ট ফুড খাবার ছাড়াও হোমমেড খাবার অনলাইন ডেলিভারি দিয়ে আয় করতে পারেন।
এই ব্যবসাটি ও বর্তমানে 10000 টাকায় শুরু করা যায়। সাধারণত হোস্টেলে থাকা ছেলেমেয়েরা হোমমেড খাবার বেশি পছন্দ করে থাকে। আর এজন্য আপনি এই ব্যবসাটি করতে পারেন।
কারণ হোমমেড খাবারের প্রচুর চাহিদা আছে। বিশেষ করে যারা গ্রাম থেকে শহরে এসে হোস্টেলে থেকে পড়াশোনা করে, তারা এই ধরনের খাবার অনলাইন অর্ডার করে থাকে।
আশা করি বুঝতে পারছেন ১০ হাজার টাকায় এই ব্যবসাটি করেও সফল হওয়া সম্ভব। চলুন এবার ব্যবসাটি করার কিছু হিসাব দেখে আসি।
প্রাথমিক বিনিয়োগঃ প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। তবে ধীরে ধীরে ব্যবসা বড় হতে থাকলে তখন আপনি ইনভেস্ট এর পরিমাণ বৃদ্ধি করতে পারেন।
আনুমানিক লাভঃ প্রতিদিন ৫০০–২০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব, যদি নিয়মিত অর্ডার আসে।
কী বিক্রি করবেন?
মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাক্সেসরিজের চাহিদাও অনেক বেড়েছে। তাই আপনি ছোট একটি দোকান ভাড়া নিয়ে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসা শুরু করতে পারেন।
বর্তমানে মানুষজন টেকনোলজির দিকে বেশি ঝুঁকে পড়ছে। এজন্য বিভিন্ন ধরনের এক্সেসরিজ এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মোবাইল ফোনের এক্সেসরিজের চাহিদা রয়েছে।
তাই আপনি মোবাইলে ফোন সম্পর্কিত সকল ধরনের এক্সেসরিজ বিক্রির ব্যবসা করুন। স্বল্পপরিসরে প্রথমে অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন।
দোকান না ভাড়া নিয়েও বাসা বাড়িতেই অনলাইনে অর্ডার নিতে পারেন। এত করে প্রাথমিকভাবে আপনি অল্প টাকায় ব্যবসাটি শুরু করতে পারবেন এবং পরবর্তীতে নির্দিষ্ট স্থানে দোকান ভাড়া নিয়ে সেখানে বড় পরিসরে ব্যবসাটি করতে পারেন।
অনলাইনে ব্যবসা করলে ১০ হাজার টাকায় এই ব্যবসাটি করা সম্ভব। তাই আপনারা যদি ১০ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করার ইচ্ছা থাকে,
তাহলে এই ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট হবে। কারণ এখানে 10 থেকে ২০০% পর্যন্ত প্রতিটি প্রোডাক্টে লাভ করা যায়।
বিক্রির জন্য পণ্যঃ
বিনিয়োগঃ প্রাথমিকভাবে ৮,০০০ থেকে ১০,০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। আর ব্যবসা বড় হলে বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন।
লাভঃ প্রতিটি পণ্যে ৩০% থেকে ২০০% পর্যন্ত লাভ করা যায়।
মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করে কাস্টম টি শার্ট এর ব্যবসা দিতে পারেন। কাস্টমাইজ বিভিন্ন ধরনের t-shirt এর প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে অনলাইন সেক্টরে এই ধরনের t-shirt প্রচুর বিক্রি হয়।
এর জন্য আপনি প্রথমে কাস্টম টি শার্টের ব্যবসাটি অনলাইনে শুরু করুন। facebook এর মাধ্যমে লাইভ করে বিক্রি করুন।
এছাড়াও বিভিন্ন মার্কেটপ্লেস টি-শার্টগুলো লিস্টিং করুন। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় ফেসবুক থেকে, পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাতে পারেন।
মূল কথা আপনাকে মার্কেটিং করে কাস্টম টি-শার্ট এর ডিজাইন গ্রাহকদের দেখাতে হবে। এক্সক্লুসিভ ডিজাইন হলে কাস্টমার অনলাইন অর্ডার করতে পারে। এজন্য বেশি বেশি মার্কেটিং করতে হবে।
পাশাপাশি কাপড়ের কোয়ালিটি ভালো রেখে কাস্টম ডিজাইন করতে হবে। অনলাইন ছাড়াও এই ব্যবসাটি অফলাইনে করা সম্ভব।
বর্তমানে অনেক যুবক ছেলেমেয়েরা রাস্তার আশেপাশে ছোট একটি ভ্রাম্যমান স্টল দিয়ে সেখানে কাস্টম টি শার্ট বিক্রি করছে। আমি নিজেই তাদের থেকে টি-শার্ট নিয়েছিলাম। তাদের টি-শার্টের কোয়ালিটি অনেক ভালো।
এর পাশাপাশি আমি তাদেরকে কিছু প্রশ্ন করেছিলাম। যে তারা এই ব্যবসাটি কত টাকা দিয়ে শুরু করেছিল? তারা উত্তর দিয়েছিল তাদের এই ব্যবসাটি শুরু করতে মাত্র 10 থেকে 15 হাজার টাকা লেগেছিল।
প্রথমত ৫ হাজার টাকা খরচ করে ভ্রাম্যমান ছোট দোকান বানাতে হয়। এরপর ১০ হাজার টাকা এর কম খরচে বিভিন্ন ধরনের কাস্টম টি শার্ট প্রিন্ট করতে হয়।
মূলত কোয়ান্টিটি এর উপর নির্ভর করে খরচ কমবেশি হতে পারে। যদি আপনি দোকানে বেশি পরিমাণে কাস্টম টি শার্ট স্টক রাখেন, তাহলে বেশি খরচ হতে পারে।
আমার ধারণা ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে এই ব্যবসাটি ভালোভাবে শুরু করা সম্ভব। আপনি বাজেট কমিয়ে 10000 টাকাতেও এ ব্যবসাটি করতে পারেন। তবে আপনাকে প্রথমে অনলাইনে শুরু করতে হবে।
কীভাবে করবেন?
১০ হাজার টাকার কম খরচে রিসেলিং এর ব্যবসা শুরু করতে পারবেন। প্রোডাক্ট সরাসরি না কিনে অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নিয়ে আয় করতে পারেন।
প্রোডাক্ট এর জন্য পাইকারি বিক্রেতার সাথে যোগাযোগ করবেন। এর পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করুন এবং পাইকারি দামে প্রোডাক্ট সংগ্রহ করার চেষ্টা করুন।
আপনি এখানে সরাসরি প্রোডাক্ট কিনবেন না, বরং তাদের প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। মূলত তাদেরকে পাইকারি দাম অনুযায়ী পেমেন্ট দিবেন এবং বাকি অংশ আপনার লাভ। এভাবে রিসেলিং ব্যবসা শুরু করা যায়।
কীভাবে শুরু করবেন?
ছোট পুঁজির ব্যবসায় সফল হতে কিছু বিষয় অনুসরণ করা জরুরি।
যদি অনলাইনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে অনলাইন পোশাক ব্যবসা, রিসেলিং ব্যবসা এবং মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা তুলনামূলকভাবে বেশি লাভজনক হতে পারে।
অন্যদিকে, যদি আপনার রান্না বা হস্তশিল্পে দক্ষতা থাকে, তাহলে হোমমেড খাবার বা হ্যান্ডমেড পণ্যের ব্যবসা দীর্ঘমেয়াদে ভালো আয়ের সুযোগ তৈরি করতে পারে। এখন আপনার দক্ষতা ও পছন্দ অনুযায়ী ব্যবসা নির্বাচন করে শুরু করুন।
মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করা বর্তমানে খুবই বাস্তবসম্মত একটি উদ্যোগ। গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবসার ধরন নির্বাচন, বাজারের চাহিদা বোঝা এবং নিয়মিত প্রচারণা চালিয়ে যাওয়া।
শুরুতে লাভ কম হলেও ধৈর্য ধরে ব্যবসা পরিচালনা করলে ধীরে ধীরে আয় ও গ্রাহক দুটোই বৃদ্ধি পাবে।
আপনার দক্ষতা, আগ্রহ এবং এলাকার বাজার অনুযায়ী উপরের যেকোনো একটি ব্যবসা বেছে নিয়ে আজই উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করতে পারেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।
[ad_2]
Source link