• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
  • English Version

খোরশেদের উদ্যোগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন


এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু উপলক্ষে পরীক্ষার্থীদের অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ মিনারেল ওয়াটার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সরকারি তোলারাম কলেজ ও সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করা হয়। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও অভিভাবকদের জন্য এ সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এ সময় খোরশেদের স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো. মুসা কামাল, মো. মিঠু, সুমন ভূঁইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা ও ইদ্রিস মিয়াসহ অন্যান্যরা উপস্থিত থেকে অভিভাবকদের মাঝে মিনারেল ওয়াটার বিতরণ করেন।

 

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের বাইরে তীব্র গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাদের প্রতি আন্তরিকতা ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আমাদের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts