• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ Casino Exclusief Aanmelding: Amuseer Meteen en Geniet van Directe Uitbetalingen Casino Exclusief Aanmelding: Gok Onmiddellijk en Geniet van Snelle Opnames

ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্কিং থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধারের পাশাপাশি আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া গাড়িসহ মোট দুটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জুন) দুপুরের জেল পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২২ জুন নতুন জজ কোর্টের সামনে পার্কিংয়ে রাখা মোহাম্মদ আরিফের ব্যবহৃত ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) চুরি হয়। পরে তিনি ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে এসআই মো. রফিক (বিপিএম) ও এসআই নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে।

গ্রেপ্তাররা হলেন মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)। এর মধ্যে মুক্তারকে ২৫ জুন রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে এবং অপর দুইজনকে ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তাররা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলাসহ আরও একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০) এবং একটি প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts