• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বন্দরে খাল সংস্কারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাবাগ এলাকার প্রধান খালটি দ্রুত সংস্কার ও পুনঃখননের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

মঙ্গলবার (২৩ জুন) কলাবাগ এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে গণস্বাক্ষরসংবলিত একটি লিখিত আবেদন ইউএনও বরাবর জমা দেওয়া হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঝাউতলা বাগে জান্নাত জামে মসজিদ থেকে শুরু করে প্রায় ৬০০ থেকে ৭০০ মিটার দীর্ঘ খালটি দীর্ঘদিন ধরে মাটি, পলিথিন ও গৃহস্থালি বর্জ্যে ভরাট হয়ে পানিপ্রবাহের অনুপযোগী হয়ে পড়েছে। খালটি ঐতিহ্যবাহী ত্রিবেরী খালের সঙ্গে সংযুক্ত হলেও নিয়মিত সংস্কার না হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে।

 

এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই খালের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আশপাশের বাড়িঘরে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি মশার উপদ্রব বৃদ্ধি এবং ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়েছে।

 

স্মারকলিপি প্রদানকালে সমাজসেবক আনোয়ার হোসেন ভূঁইয়া, শরিফ হোসেন, রুবেল কিবরিয়া, শাহজাহান মিয়া, ইমরান হোসেন, মেহেদী হাসান অভি ও হিমেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category