• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে পলাতক ৪ আসামি গ্রেপ্তার

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর উপজেলার স্বল্পেরচর এলাকার মকবুল প্রামানিকের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবু সাঈদ (৪৪), পূর্ব কেওঢালা এলাকার মৃত ঈমান উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব খান (৩২), মদনপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকার জাকারিয়া মিয়ার ছেলে রুমান (৩৮) এবং রামনগর এলাকার মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শান্ত (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২১ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২২ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্ট মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts