• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বন্দরে ৪২০ বোতল স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৪২০ বোতল স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সদর কোম্পানির সদস্যরা।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার (২২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে বন্দর উপজেলার নাঙ্গলবন্দ চাচা-ভাতিজা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪২০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজ মোল্যা (২৫), মাহাবুবুর রহমান (২০) ও রাশেদুল ইসলাম (৩৫)।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে আর্থিক সুবিধা অর্জন করছিল। তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় রুজু করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category