• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
  • English Version

সিদ্ধিরগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, সকাল ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে এনায়েতনগর এলাকার রুবেল মিয়া (৩২) ও কাউসার হোসেন (৩০)কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে একই স্থানে সকাল ৯টা ২০ মিনিটে অভিযান চালিয়ে কদমতলী শান্তিনগর কান্দাপাড়া এলাকার আক্তার ওরফে কানা আক্তার (৪৫)কে আটক করা হয়।

অন্যদিকে, দুপুর ৩টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের চৌধুরীবাড়ী মাঝিপাড়া এলাকায় কুট্টির অফিসের সামনে অভিযান চালিয়ে মো. অজিদ মিয়া (৩৮)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে তিনটি এবং আক্তার ওরফে কানা আক্তারের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts