• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। ভুয়া ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র পাপিয়ার হ্যাটট্রিকে নাটোরকে উড়িয়ে দিল রাজশাহী – IPCSBDPress ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে জামায়াত আমীরের আগমন ঘিরে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ডিবির তিন সদস্যকে গণপিটুনি, গুরুতর আহত অবস্থায় উদ্ধার নরসিংদীতে রেস্টুরেন্টে গোপন কক্ষ বানিয়ে অ’সামাজিক কার্যকলাপ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা বন্দরে ৫ পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর – IPCSBDPress সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যুর মামলার মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে জামায়াত আমীরের আগমন ঘিরে সংবাদ সম্মেলন

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন


জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিবেন। সকাল ৯ টায় শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মো. আব্দুল জব্বার জানান, দেশের রাজনৈতিক, আমরা প্রত্যাশা করেছিলাম জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে, অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করা সম্ভব হবে এবং সমাজ মাদক, বিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত থাকবে। এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঐতিহাসিক জুলাই সনদ বাস্তাবায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। 

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান নতুব কী বার্তা দিবেন এমন প্রশ্নের জবাবে মাওলানা জব্বার বলেন, একটি ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আমাদের দল প্রতিশ্রুতিব্ধ। আর সেই দায় থেকে প্রতিনিয়ত আমরা বার্তা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, কর্মী সম্মেলনে দলের আমীর চলমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা, আগামী দিনের করণীয় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনিদের্শনামূলক বক্তব্য দিবেন। এ সময়ে তিনি শুক্রবারের কর্মী সম্মেলন সফল করতে প্রশাসন, গণমাধ্যম সহ সবার সহযোগীতা চান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, কর্ম পরিষদ সদস্য মুখলেসুর রহমান সহ অনেকে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts