• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৯৭ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

[ad_1]

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৮ জুন) কর্মসূচির চতুর্থ দিনে সংগঠনের নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ ও পৃথিবীকে রক্ষা করতে হলে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; পরিবেশ রক্ষাকে দৈনন্দিন দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category