• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

৫ বছরে দেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব: জামায়াত আমির

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

[ad_1]

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জেনে-বুঝে আগামীর বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নিতে হবে। জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করাসহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। জুলাই বিপ্লবে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু সংকট পুরোপুরি কেটে যায়নি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুল পশ্চিম থানা জামায়াতের সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে ছিলেন উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।

রাজনীতিতে মূল্যবোধের চর্চার আহ্বান জানিয়েজামায়াত আমির বলেন, যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান, তাদের বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদিহীর অনুভূতি নিয়ে কাজ করতে হবে। কারণ আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এমন ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই ভয় ও শঙ্কামুক্ত থাকবেন। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয়-ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত বাংলাদেশে গড়তে আন্দোলন করে যাচ্ছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক যেন নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে। যেখানে সবার মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে। সমাজে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, সুশিক্ষার সম্প্রসারণ হবে। সুশিক্ষাই পারে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts