• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
  • English Version

১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা, কুয়াশায় ম্যাচ পরিত্যক্ত – IPCSBDPress

Reporter Name / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:২৯ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

লখনৌয়ে বুধবার ক্রিকেটপ্রেমীরা প্রত্যক্ষ করলেন আন্তর্জাতিক ক্রিকেটের এক বিরল ও অদ্ভুত দিন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু তো দূরের কথা, টসও করা যায়নি। ঘন কুয়াশার কারণে মাঠে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা।একানা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ভারতের মাঠে নামার কথা ছিল, আর দক্ষিণ আফ্রিকার সামনে ছিল সমতায় ফেরার সুযোগ। কিন্তু কুয়াশা সব পরিকল্পনা ভেস্তে দেয়। আম্পায়াররা মোট ছয়বার মাঠ ও পরিবেশ পরিদর্শন করেন, প্রতিবারই সিদ্ধান্ত আসে খেলা শুরুর মতো অবস্থা নেই।

সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম মাঠ পরিদর্শনের পর টস পিছিয়ে দেওয়া হয়। আধা ঘণ্টা পর আবার পরিস্থিতি মূল্যায়ন করা হয়, কিন্তু দৃশ্যমানতার উন্নতি হয়নি। রাত আটটায় তৃতীয়বার চেষ্টা করা হলেও শিশিরের প্রভাব তখন স্পষ্ট হয়ে ওঠে। ক্যামেরার গাড়ির চাকার দাগেই মাঠের ভেজাভাব ধরা পড়ে। পিচ আগেই রোলিং করা হলেও পরে ভারী কভার দিয়ে ঢেকে রাখা হয়। শেষ পর্যন্ত পরবর্তী দুইবার পরিদর্শনেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।এই ঘটনার পর আবারও আলোচনায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে কুয়াশার প্রভাব। এটি প্রথম ঘটনা নয়। ১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার একটি টেস্ট ম্যাচ কুয়াশার কারণে পরিত্যক্ত হয়েছিল। তৃতীয় টেস্টের সেই ম্যাচে এতটাই কুয়াশা ছিল যে খেলোয়াড়রাই মাঠে নামেননি, আর চতুর্থ দিনে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত নিয়েও তখন বিতর্ক হয়েছিল এবং ডিসেম্বর মাসে ফয়সালাবাদে টেস্ট আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল।

লখনৌয়ের ঘটনার পরও একই প্রশ্ন সামনে এসেছে—ডিসেম্বর মাসে এমন আবহাওয়ার ঝুঁকি মাথায় রেখে ম্যাচ আয়োজন কতটা যৌক্তিক। তবে ফয়সালাবাদের ঘটনায় যেখানে জিম্বাবুয়ের জন্য সুখবর এসেছিল, লখনৌয়ে পরিত্যক্ত ম্যাচে দক্ষিণ আফ্রিকার ভাগ্যে তেমন কিছু জোটেনি। সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে থাকা দলটি এই ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারতের মাটিতে ১০ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে।

১৪৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে কুয়াশার কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। লখনৌয়ের একানা স্টেডিয়াম সেই ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন এক অধ্যায়ের সাক্ষী হয়ে থাকল।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts