• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |
  • English Version

সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুনভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী অংশের মোগড়াপাড়া সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। পরে স্থানীয় লোকজন ও ট্রাকের সহকারীরা মিলে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts