• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে: সেতুমন্ত্রী ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ রুয়েট শিক্ষার্থীর আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসে দ্বিতীয় স্থান অর্জন – IPCSBDPress বাংলাদেশে আইপিএল সম্প্রচারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বিমান উড়ানো গেম খেলেই আয় করুন প্রতিদিন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার কথা রাখেনি: আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শককে  বদলি ও পদায়ন নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেফতার রূপগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ৩০ ভরি স্বর্ণালংকার লুট

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং গার্মেন্টস সংলগ্ন মঞ্জিল মোর্শেদের বাড়িতে এই ডাকাতি হয়। মঞ্জিল মোর্শেদ পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মচারী বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের তথ্যমতে, ৭ থেকে ৮ জনের ডাকাতদল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। এ সময় আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মিজানুর রহমান জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে। ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts