• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি: না’গঞ্জে ১১ দলীয় জোট সিদ্ধিরগঞ্জে হাইব্রিড নেতাদের আধিপত্য বিস্তারে দলের ভাবমূর্তি ক্ষুন্ন, তৃণমূলে ক্ষোভ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেপ্তার – IPCSBDPress ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত ফতুল্লায় শিক্ষার্থী গুলিবিদ্ধের ঘটনায় খেলাফত ছাত্র মজলিসের ক্ষোভ মনোহরদীতে, বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এবার হল থেকে বহিষ্কার হলেন নারী হেনস্তকারী সেই ঢাবি শিক্ষার্থী ১০ দিন পর মুক্তিপণ দাবি নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সিদ্ধিরগঞ্জে হাইব্রিড নেতাদের আধিপত্য বিস্তারে দলের ভাবমূর্তি ক্ষুন্ন, তৃণমূলে ক্ষোভ

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন


সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুই দোসর ভোল্ট পাল্টিয়ে এখন বিএনপিতে যোগদান করায় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। 

অভিযুক্তরা হলেন, নাসিক ৫ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক দল নেতা মো: শফিকুল ইসলাম প্রিন্স ও নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মনার ছেলে যুবদল কর্মী মো: ফয়সাল। 

সিদ্ধিরগঞ্জে বিএনপির কিছু নেতার আশ্রয়ে “নব্য বিএনপি” তথাকথিত “হাইব্রিড” নেতাদের আধিপত্য বিস্তারের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধিরগঞ্জ এলাকার ফলাফল বিএনপির জন্য হতাশাজনক ছিল। স্থানীয়দের মতে, তৃণমূলের সঙ্গে সমন্বয়হীনতা এবং নব্য নেতাদের দাপট এই পরাজয়ের অন্যতম কারণ।

সূত্রে জানা যায়, গত পাঁচ আগস্টের পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এই অভিযুক্ত বিএনপি কর্মীরা। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা ছিলো তাদের। ওসমান পরিবারের সদস্যদের সাথে একাধিক ছবি রয়েছে তাদের। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতাদের শেল্টারে বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ করতেন তারা এমনটাই অভিযোগ তৃণমূল বিএনপি নেতাকর্মীদের। আওয়ামী লীগের ব্যানারে স্বশরীরে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচী পালন করতে দেখা গেছে বিতর্কিত এই দুই বিএনপি কর্মীকে। যা ইতিমধ্যে সিদ্বিরগঞ্জ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

সূত্রে আরও জানা যায়, গত পাঁচ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর ভোল্ট পাল্টিয়ে তারা নিজেদেরকে বিএনপি নেতা দাবি করে আসছে। বিএনপিতে তাদের রয়েছে পদ পদবীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ কর্মী মো: শফিকুল ইসলাম প্রিন্স স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে বাগিয়ে নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য পদ। 

ছবিতে দেখা যায় আওয়ামী লীগের দোসর বহুরূপী সেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী মো: শফিকুল ইসলাম প্রিন্স ও আওয়ামী লীগের অন্যতম সহযোগী, আওয়ামী দোষর সন্ত্রাসী চাঁদাবাজ নাসিক ৫ নং ওয়ার্ড যুবদল নেতা পরিচয়দানকারী মো: ফয়সাল। নারী কেলেংকারী ও সাধারণ মানুষদের জিম্মি করে বিভিন্ন অপকর্ম করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অপরদিকে আওয়ামী লীগের আরেক দোসর পাঁচ আগস্টের পূর্বে বিএনপি পরিচয়দানকারী 

 নাসিক ৫ নং ওয়ার্ডের বিতর্কিত বিএনপি নেতা মনা ও তার ছেলে মো: ফয়সাল নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে আসছেন। ফয়সাল নিজেকে যুবদল নেতা পরিচয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে নিজেকে জড়িয়েছেন। 

জাতীয় নির্বাচনের পর সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ব্যবহার করে ওমরপুর আইয়ুব নগর এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। মোটা অংকের টাকার জন্য বাপ ছেলে রিফুজির জমি থেকে শুরু করে আইয়ুব নগর এলাকায় গত রমজান মাসে সাধারণ মানুষের বাসা বাড়ির প্রায় ৬ দিন গ্যাস বন্ধ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের বাপ ছেলের বৈধ কোনো আয়ের সোর্স না থাকা সত্বেও সাধারণ মানুষদের জিম্মি করে অবৈধভাবে বিভিন্ন সেক্টর থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। 

বর্তমানে বিএনপি পরিচয়দানকারী মনা ও তার ছেলে ফয়সাল নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারী বলে এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন। তাদের এসব বিতর্কিত কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পরেছেন স্থানীয় সাধারণ মানুষ।

এদিকে তৃণমূল নেতাকর্মীরা অবিলম্বে হাইব্রিড ও সুবিধাবাদী নেতাদের হটিয়ে দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানাচ্ছেন। তাদের মতে, নব্য নেতাদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে দিনদিন বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের এসব অত্যাচার থেকে মুক্তি পেতে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় ও তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts