• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
  • English Version

সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন


সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মটরসাইকেল চুরি হয়েছে। রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিত জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকার ১০ তলা ভবনে ফিরোজ মিয়ার বাসার পার্কিংয়ে রাখা তার ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।

 

‎জানা যায়, পল্লব চন্দ্র পন্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত রয়েছেন এবং পরিবারসহ থানার পাশেই ওই বাসায় ভাড়া থাকেন।

 

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts