• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নেত্রকোণার বারহাট্টায় জামিনে বের হয়ে বাদীকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা – IPCSBDPress গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর: মাদরাসা শিক্ষক গ্রেফতার ​ শাকিবের স্পর্শ ‘ব্যাড টাচ’ নয়: জ্যোতির্ময়ী ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা সিদ্ধিরগঞ্জে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার সংস্কার প্রশ্নে ড. ইউনূস ও আসিফ নজরুলকে মাঠে চান নাহিদ ফতুল্লার মাসদাইর, বাশমুলি ও কাঠেরপুলের মাদক ব্যবসায়ী যারা বিমানবন্দরে রোনান-মাহিনদের ফুলেল অভ্যর্থনা ক্রীড়া প্রতিমন্ত্রীর লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধের সহজ উপায়

সিদ্ধিরগঞ্জে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন


সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 শনিবার (৪ এপ্রিল) বিকেলে সানারপাড় কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসীম উদ্দীন কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কারখানার গেট খুলতে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে গেলেও গেট না খোলায় বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় কারখানার ভেতরে মশারির মধ্যে জসীম উদ্দীনের নিথর দেহ দেখতে পায় তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts