• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ধর্ষণ ও নির্যাতনের মামলায় কারাগারে হিরো আলম সামনে আমার জন্য কঠিন অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে: জ্বালানি মন্ত্রী সত্যিকারের হালাল টাকা ইনকাম app – প্রতারণা ছাড়া অনলাইন আয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: ত্রাণমন্ত্রী ভোটগ্রহণ শেষ, গণনার অপেক্ষা – একুশের কাগজ দুর্নীতি-সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ার অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের ইসি তড়িঘড়ি গেজেট প্রকাশ করে হাত মুছে নিয়েছে: সুজন সম্পাদক জুলাই বিপ্লবে আসা পরিবর্তন আজ বাস্তবে রূপ নেবে: জামায়াত আমির রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তারেক রহমানের মন্ত্রিসভার খেলাপি সদস্যরা কবে ঋণ পরিশোধ করবেন?

সামনে আমার জন্য কঠিন অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে: জ্বালানি মন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে সামনে আমার জন্য কঠিন অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে।  চেষ্টা করছি কীভাবে পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেওয়া যায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

জ্বালানি মন্ত্রী বলেন, আমার কাছে প্রধান প্রায়োরিটি রোজাকে ভালোভাবে চালানো ও আগামী গ্রীষ্মকাল সামাল দেওয়া। আমি প্রাণপণ চেষ্টা করব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। তবে মাঝে মধ্যে দু-একটি ত্রুটি হতে পারে, তবে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে বলে আশা করছি। মাত্র দুদিন হলো মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছি। কাজকর্ম পর্যবেক্ষণ করে পরিস্থিতি বোঝার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার সকালে দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জে যান ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে পৌঁছালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের বাড়িতে যান ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে অংশ নেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts