• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন কে? সরদার সাখাওয়াত হোসেন বকুল কে মন্ত্রী হিসাবে দেখতে চান মনোহরদী বেলাবো এর জনগণ উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে ​আমার বিরুদ্ধে বিএনপি সর্বশক্তি দিয়ে নেমেছিল: রুমিন ফারহানা বসন্ত মানে হলুদ রং কেন? বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  এবারের নির্বাচনটা একেবারেই পরিচ্ছন্ন হয়েছে: খন্দকার মোশাররফ সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী তারেক রহমান

সরদার সাখাওয়াত হোসেন বকুল কে মন্ত্রী হিসাবে দেখতে চান মনোহরদী বেলাবো এর জনগণ

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মো হিমেল মিয়া

মনোহরদী নরসিংদী।

নতুন মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল-কে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা।

তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। এর আগে একই আসন থেকে আরও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পরপরই মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনে বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে, নেতাকর্মীরা বকুলকে মন্ত্রী করার দাবিতে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। তাদের দাবি, মনোহরদী-বেলাবো এলাকার উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয়দের মতে, ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে “উন্নয়নের রূপকার” হিসেবে পরিচিতি পেয়েছেন।

মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, “বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আমরা দলীয় চেয়ারম্যানের কাছে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।”

উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, “তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছেন। চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় আমরা আশা করি দল তার অভিজ্ঞতা মূল্যায়ন করবে।”

নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত বলেন, “নির্বাচনী প্রচারণায় মানুষের প্রত্যাশা ছিল—বকুল বিজয়ী হয়ে মন্ত্রিসভায় স্থান পাবেন। দলে তার অবদান উল্লেখযোগ্য।”

নির্বাচনে ধানের শীষ প্রতীকে সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৮ হাজার ৭৪৪ ভোট


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts