• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট: প্রতিমন্ত্রী ফারজানা খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী মানবসভ্যতা বাঁচাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা অতীব জরুরি: ড. মঈন খান শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে  কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিএনপি এমন দল, যে দল মানুষের উপকার হবে— এমন কাজ করার চেষ্টা করে লোক দেখানো নয়, কৃষকের বাস্তব উপকারে দেশব্যাপী খাল খনন কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী বকুল অভিনয়ে সাময়িক বিরতি, যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সামিরা খান মাহি সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধীদল নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে যেসব তথ্য পাবেন জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

লোক দেখানো নয়, কৃষকের বাস্তব উপকারে দেশব্যাপী খাল খনন কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী বকুল

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

লোক দেখানো নয়, কৃষকের বাস্তব উপকারে দেশব্যাপী খাল খনন কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী বকুল

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলায় মহিষাখালী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকে সমৃদ্ধ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়ে খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় কৃষি ও পানির স্বাভাবিক প্রবাহ রক্ষায় খাল খনন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, কৃষকের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এটি কোনো লোক দেখানো উদ্যোগ নয়, বরং কৃষকদের বাস্তব উপকারে আসবে। আশা করা যাচ্ছে, আগামী বর্ষা মৌসুমের আগেই কৃষকরা এই খালের সুফল ভোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সমালোচনা নয়, বরং জনগণের জন্য ভালো কিছু করাই বর্তমান সরকারের লক্ষ্য।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. হান্নান মিয়া এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনের দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালের খনন কাজ শুরু করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় নরসিংদী জেলায় মোট ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts