• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী রুবেলের বাড়িতে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৫৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী রুবেলের বাড়িতে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার।

মো. হিমেল মিয়া
নরসিংদী, ১ আগস্ট:
আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বায়জিদ সাহেবের নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায় কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বাড়িতে। অভিযানে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আদিল সাহেব।

অভিযানকালে রুবেলের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল—

একনলা বন্দুক: ৫টি

বুলেট সীসা কার্তুজ: ১০টি

পিস্তলের গুলি: ৩টি

পিস্তলের ম্যাগাজিন: ১টি

অবিস্ফোরিত ককটেল: ১৮টি

তবে এতসব অস্ত্র উদ্ধার সত্ত্বেও সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তার পলায়নের খবরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও উৎকণ্ঠা।

স্থানীয়দের ভাষ্যমতে, আবিদ হাসান রুবেল একজন কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত ১৫টির অধিক মামলা রয়েছে। বর্তমানে সে চরাঞ্চলে আশ্রয় নিয়ে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে। চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, জমি দখল, অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শনই তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, রুবেল রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে আসছে। সে রায়পুরা থানা আওয়ামী লীগের সভাপতি আফজালের নাতি এবং নিজেও যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল। অতীতে বিএনপি দমনকাজে তার ভূমিকা ছিল ‘বিশ্বস্ত হাতিয়ার’ হিসেবে পরিচিত। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছে।

স্থানীয় জনগণের অভিযোগ—রুবেলের প্রভাব-প্রতিপত্তির কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না, এমনকি তার নামও উচ্চারণ করতে ভয় পায়। এই পরিস্থিতিতে তারা দাবি তুলেছেন—অবিলম্বে রুবেলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন এলাকার শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts