• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুই এমওইউ সই সেরা ৫টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ পিছিয়ে গেলো নারী বিপিএল – একুশের কাগজ নরসিংদীর মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত শিবপুরে দুই পায়ের রগ কাটায় শিক্ষকের মৃত্যু : জড়িত ২ জন গ্রেপ্তার মনোহরদীর হাতিরদিয়ায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রি, মালিক গ্রেপ্তার পথচারীকে মারধর করে ভাইরাল কে এই মডেল মনিকা

রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৭৬ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন


নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০) নামে দুই সহোদরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইবোনদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুরা মিয়া ও শাকিল মিয়া চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে সকাল থেকে তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০/১২ জন দা, লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা করে। এ সময় ফুরা মিয়া, তার ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন, শিপনসহ অন্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুরা মিয়া ও তার ভাই শাকিলসহ ৪ জনকে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে ফুরা মিয়া ও শাকিল মারা যায়। গুরুতর আহত অবস্থায় মনিরা বেগম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফুরা মিয়া ও শাকিল নামে দুজনকে মৃত ঘোষণা করে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। সেখানে দুই ভাই মারা যায়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts