• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বী.এম জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী   ভাইয়ের হত্যার বিচার নয়, সম্পত্তির দিকেই নজর আবুল কাসেম বাদশার মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে: প্রধানমন্ত্রী মর্গ্যান স্কুল এন্ড কলেযে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার – IPCSBDPress গেম খেলে টাকা ইনকাম করুন পেমেন্ট নিন বিকাশে শহরের মেডিস্টার ও পলি ডায়াগনস্টিককে ৫ লাখ টাকা জরিমানা কাঁচপুরে সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

রাজশাহীতে পৃথক অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার – IPCSBDPress

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:৫০ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।বৃহস্পতিবার (৫ এপ্রিল) নগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মিডিয়া মুখপাত্র মো. মাজিউল ইসলাম জানান, বোয়ালিয়া মডেল, রাজপাড়া, শাহমখদুম, পবা ও কাটাখালী থানা পুলিশ পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে মো. আলমগীর হোসেন (৪০), রাজপাড়া থানার কাশেম বাজার এলাকার বাসিন্দা মো. মনিরুল ইসলাম নিশি (২৮), এয়ারপোর্ট থানার বায়া দক্ষিণপাড়া এলাকার মো. সালাউদ্দিন (২৯), একই এলাকার আব্দুল্লাহ আলী (২৬), চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকার মো. শামীম আহমেদ (৩৪), কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার মো. সানাউল সরকার (১৯) এবং নওদাপাড়া পূর্বপাড়া এলাকার মো. শাহিন আলী (৩০)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts