
আপডেটঃ ৩:৩৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৭, ২০২৬
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের মো. হায়দার আলীর ছেলে মো. টিপু সুলতান (২৮), মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে রনি আহাম্মেদ (২৫), পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান (২৫) এবং একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন আলী (৩০)।তারা সবাই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি টিপু সুলতানের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা থানায় পূর্বে দায়ের করা দুটি মামলা বর্তমানে চলমান রয়েছে।অভিযানের সময় তাদের কাছ থেকে সর্বমোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।