• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

যাত্রা বিরতির সময়ের আগেই ট্রেন ছাড়লেন পরিচালক, নামতে গিয়ে হাত হারালেন যাত্রী – IPCSBDPress

Reporter Name / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১:০৪ অপরাহ্ণ | অক্টোবর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

যাত্রা বিরতির সময়ের আগেই ট্রেন ছাড়ার কারনে, ট্রেন থেকে নামতে গিয়ে এক মহিলা যাত্রীর হাত বিছিন্ন হয়েছে।অভিযোগ, ট্রেন থেকে তখনো যাত্রীদের ওঠানামা শেষ হয়নি।এরই মধ্যে ট্রেন চলতে শুরু করে।এতে তাড়াহুড়া করে নামতে গিয়ে সুফিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ পড়ে গেলে ট্রেনে তার হাত কাটা পড়েছে।এ ঘটনায় যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পাবনার বড়াল ব্রিজ রেলস্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।আহত সুফিয়ান বেগম জেলার ফরিদপুর উপজেলার বেরহলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।ট্রেনটির যাত্রীরা জানান, প্রায় ৩০ মিনিট বিলম্বে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে পৌঁছয়।স্টেশনে দুই থেকে তিন মিনিট যাত্রা বিরতি কথা থাকলেও দেড় মিনিটও অপেক্ষা না করে ট্রেনটি ছেড়ে দেন।

যার কারণে ট্রেন থেকে যাত্রীরা তাড়াহুড়া করে নামতে চেষ্টা করে।এ সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সুফিয়া বেগম ট্রেনের নিচে পড়ে যায়।তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও তার হাত কাটা পড়ে ট্রেনের চাকায়।স্টেশনে অপেক্ষামান লোকজন দ্রুত ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে অন্যত্র চিকিৎসার জন্য প্রেরণ করেন।ট্রেনটির আসলাম নামের এক যাত্রী  জানান, স্টেশনে নির্দিষ্ট সময় ট্রেন বিরতি দেয়নি।এতে তড়িঘড়ি করে ট্রেন ছেড়ে দেওয়ার কারণে যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ওই নারী।

এ বিষয়ে স্টেশনমাস্টার আল মামুন বলেন,তিনি ঊর্ধ্বতন দপ্তরে বিষয়টি অবহিত করেছেন।তিনি আরো বলেন, ‘স্টেশনে সিগন্যাল নেই।তাই ট্রেনের চালক ও সংশ্লিষ্ট অন্যদের নিজ দায়িত্বে ট্রেন বিরতির পরে রওনা দিতে হয়।আমি টিকিট বিক্রি করছিলাম।তাই ট্রেনের বিরতির সময়ের বিষয়ে আমার জানা নেই।তবে ট্রেন ছেড়ে দেওয়ার পরে নামতে গিয়ে ওই নারীর হাত কাটা পড়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts