• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দেশে মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারীরা: আইনমন্ত্রী মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহুদিনের: মির্জা আব্বাস মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন মনোহরদীতে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ভেক্যু মেশিন ও ট্রলি জব্দ মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করতে হলে নির্লোভ হতে হবে অনিবন্ধিত সেমাই-জেল তৈরির কারখানাকে লাখ টাকা জরিমানা daraz mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়? বিস্তারিত আপডেট দেখুন সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব

মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন


নরসিংদীতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতির সঙ্গে জড়িতদের উদ্দেশে ব্যতিক্রমধর্মী এক খোলা চিঠি দিয়েছেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই খোলা চিঠিতে তিনি অবৈধ কর্মকাণ্ডের পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তি ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মুখোশ উন্মোচনে তথ্যপ্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
চিঠির শুরুতেই তিনি পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সমাজে দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মতো সর্বনাশা কর্মকাণ্ড ঘুণের মতো ছড়িয়ে পড়েছে। এসব অপরাধের পেছনে কারা মাসোহারা নেয়, কে বা কারা ইন্ধন দেয়—সেসব তথ্য সাহস করে প্রকাশ করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অনেক সময় সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা বা প্রভাবশালীদের নাম শোনা যায়, যারা এসব অবৈধ কর্মকাণ্ডে পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তাই যারা এসব বিষয়ে জানেন, তারা অডিও, ভিডিও বা ছবি আকারে প্রমাণ দিলে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে উল্লেখ করেন তিনি।
খোলা চিঠিতে তিনি আরও বলেন, “আপনাদের মধ্যে যদি এমন একজন ‘মানুষ’ থাকেন, যিনি সাহস করে প্রকাশ করবেন কারা মাসোহারা নেয়, কত টাকা নেয় এবং কীভাবে নেয়—তাহলে নরসিংদীবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।”
তিনি উল্লেখ করেন, অনেকে অভিযোগ করলেও প্রমাণ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ভয় না পেয়ে সত্য প্রকাশের অনুরোধ জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষের জীবন-মরণ ও রিজিকের মালিক আল্লাহ। সমাজকে দুর্নীতি ও অপরাধমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
চিঠির শেষে তিনি জানান, কেউ যদি প্রকাশ্যে তথ্য দিতে ভয় পান, তাহলে গোপনীয়তা বজায় রেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে তথ্য পাঠাতে পারেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।
খোলা চিঠিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts