• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বী.এম জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী   ভাইয়ের হত্যার বিচার নয়, সম্পত্তির দিকেই নজর আবুল কাসেম বাদশার মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে: প্রধানমন্ত্রী মর্গ্যান স্কুল এন্ড কলেযে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার – IPCSBDPress গেম খেলে টাকা ইনকাম করুন পেমেন্ট নিন বিকাশে শহরের মেডিস্টার ও পলি ডায়াগনস্টিককে ৫ লাখ টাকা জরিমানা কাঁচপুরে সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

মর্গ্যান স্কুল এন্ড কলেযে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৬ এপ্রিল) সকালে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর অনুষ্ঠানে স্কুলের পুরাতন ভবন, শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎বিএনপি নেতা আওলাদ হোসেন শিক্ষার্থীদের বলেন বলেন, মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না। বাবা-মা তোমাদের কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন। তোমরা যে যত লেখাপড়া করবে স্কুল ও বাবা মা’র সম্মান বৃদ্ধি পাবে। বিগত দিনে একজন ছাত্রী মাসিক ও পরিক্ষার ফিস দিতে পারে নাই বলে পরিক্ষা দিতে দেয় নাই। সেই শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে। সেই ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলন করেছিল আমরা এলাকাবাসী এসে সেটা মীমাংসা করি। আপনাদের কোন শিক্ষার্থী পরীক্ষার ফিস যদি না দিতে পারে আমরা এবং এলাকাবাসী রয়েছে আমরা এক -দশ জন নয় ৫০ জন ছাত্রীর ফিস বহন করব। তারপরও কোন শিক্ষার্থী যেন পরীক্ষা থেকে বঞ্চিত না হয়। এইখানে কোন রাজনীতিকে টেনে আনবেন না। স্কুল শিক্ষার মেরুদন্ড। আমাদের ভালো কাজের জন্য ডাকবেন আমরা আসবো। 

‎জেলা বিএনপি নেতা মাসুকূল ইসলাম রাজিব বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ ও আগামী দিনের জাতির নেতৃত্ব দিবে। এই স্কুলের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। আমরা বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই। সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে শিক্ষার্থীরা। আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে একটি বন্ধন তৈরি করতে চাই এবং শিক্ষা ক্ষেত্রে বৈষম্য না থাকে সেই ব্যবস্থা করতে চাই। আমরা অনেক দেখেছি এই নারায়ণগঞ্জে শিক্ষাদের অনেক লাঞ্ছিত করার মতন ঘটনা ঘটেছে। একটা সময় ছিল যারা মসজিদ, মাদ্রাসার, শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে একটি দলীয়করণ করে রেখেছিল। আমরা যেমন শিক্ষককে সম্মান করতে চাই তেমনি শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি সন্তানের মতো দায়িত্ব রাখতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে আর কখনো দলীয়করণ আগামীতে আর করতে দেওয়া হবে না।

‎অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর বলেন, নারী শিক্ষার প্রসারে দীর্ঘকাল ধরে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। কেবল পাঠ্যবইয়ের শিক্ষাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। আজকের ছাত্রীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এবং শিক্ষার মান ধরে রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

‎মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ-(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ 

‎নুসরাত রেবেকার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর, জেলা শিক্ষা অফিসার, মোঃ আতিকুর রহমান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  মাসুকূল ইসলাম রাজিব, মহানগর বিএনপি সদস্য আওলাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির কবির হোসেন খান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ,মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ শিক্ষক আব্দুল বাতেন, ক্রীড়া শিক্ষিকা হাজের আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন নাজমুল আজাদ ও মোহর চাঁন রকি। 

‎এছাড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিনদ কুমার দেবনাথ, মেহেদী হাসান, কামরুজ্জামান কামরুল, শহিদুল ইসলাম, হাফেজ ফেরদৌস,শহিদুল্লাহ সাহিন, হাজেরা খাতুন, কামরুন নাহার সাথী, দীল রুবা, কাউছার পারভীনসহ বিভিন্ন শ্রেণীর শিক্ষকগণ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts