• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সুখী হতে চাইলে রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: প্রতিমন্ত্রী পুতুল দেশে মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারীরা: আইনমন্ত্রী মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহুদিনের: মির্জা আব্বাস মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন

মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

মো হিমেল মিয়া।

  • মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বেলা ১১টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান। এসময় বাজারের বিভিন্ন বীজ বিক্রয়ের দোকান, ইফতারি দোকান ও মুদির দোকানে তদারকি করা হয়।
অভিযানকালে বিক্রয়ের জন্য সংরক্ষিত বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর বিভিন্ন ধারায় দুইজন মুদি ব্যবসায়ী ও একজন বীজ বিক্রেতাকে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts