
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী–৪ (মনোহরদী–বেলাবো) আসনে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গত ৯ ফেব্রুয়ারি রাতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী–বেলাবো আসনের ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, মনোহরদী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ডা. এম এইচ কবির, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাইনুদ্দিন বাবুল, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন বকুল এবং খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফুরকান মিয়া ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
উঠান বৈঠকটি সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান তপন।
বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা করেন। শেষ দিনের প্রচারণার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।