• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে: সেতুমন্ত্রী ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ রুয়েট শিক্ষার্থীর আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসে দ্বিতীয় স্থান অর্জন – IPCSBDPress বাংলাদেশে আইপিএল সম্প্রচারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বিমান উড়ানো গেম খেলেই আয় করুন প্রতিদিন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার কথা রাখেনি: আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শককে  বদলি ও পদায়ন নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেফতার রূপগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন


অর্থমন্ত্রী আমীর খসরু

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্পখাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন এক সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিভিন্ন শিল্পখাতের শীর্ষ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের মুখ থেকে সরাসরি তাদের সমস্যার কথা শুনতে চেয়েছেন। তিনি বলেন, “ব্যবসায়ীদের নানা সংকটের কথা বিগত দিনে আমরা শুনে এসেছি। তাদের কথাগুলোর একটি নোট নেওয়া হয়েছে। অনেক সমস্যার সমাধান ইতিমধ্যে হয়েছে এবং বাকিগুলো আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।”

জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ীরা নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত সহজ করতে ই-ভিসা চালুর ওপর জোর দেওয়া হয়েছে। বিমানবন্দরে কোনো ঝামেলা ছাড়াই যেন বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে পারেন, সরকার সেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

ব্যবসায়ীরা তাদের আলোচনায় ব্যাংক ঋণের সুদহার কমানো এবং এনবিআর সংস্কারের দাবি তুলে ধরেন। তারা নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর আহ্বান জানান। এছাড়া মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর দ্রুত চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts