
আনন্দঘন পরিবেশে বী.এম জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকাবৃন্দের অংশগ্রহণে ঈদ পূর্ণমিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জালকুড়ি দশ পাইপ ডিএনডি স্পোর্টস গ্যালারীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট রাকিবুর রহমান সাগর।
তিনি তার বক্তব্যে শিশুদের মেধা বিকাশ ও শিশু বান্ধব বী.এম জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং শিশুদের সাথে আনন্দে মেতে উঠেন।

বী.এম জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ঢালী, বিজয় আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন বিজয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন ।
