• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বসন্ত মানে হলুদ রং কেন? বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  এবারের নির্বাচনটা একেবারেই পরিচ্ছন্ন হয়েছে: খন্দকার মোশাররফ সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী তারেক রহমান বিচারের মুখোমুখি করতে হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত: মোদী তাসনিম জারার পরাজয়ে নারীরা ও নারীবাদী সংগঠনগুলো দায়ী: প্রেস সচিব মসজিদের মিম্বর থেকে সংসদে মুফতি আবুল হাসান

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় এই অভিনন্দন জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পথে। ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। আসার ৬ দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। শোক সামলিয়ে দলকে বিজয়ী করে অবশেষে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts