• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে বিশেষ সভায় ট্যাগ অফিসার” নিয়োগ নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, পালিয়েছে চিকিৎসক একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন’র ‘জীবনের বর্ণিল ক্যানভাস’ রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি, স্মারকলিপি প্রদান – IPCSBDPress সোনারগাঁয়ে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩, পুলিশের পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা না হলে দুর্নীতির ঝুঁকি থেকে যায় সরকারি খাল দখল করে ছাত্রদল নেতার দোকান বাণিজ্য! এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান ইন্ডাকশন চুলা, এসির ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ছে, কমাবেন যেভাবে

বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে?

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন


প্রশ্ন: আবদ্ধ বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে?

উত্তর: আবদ্ধ বাথরুমে বা কেউ দেখবে না এমন যে কোনো জায়গায় নগ্ন হয়ে গোসল করা নাজায়েজ নয় এবং নগ্ন হয়ে গোসল করলে গুনাহ হবে না।

তবে প্রয়োজন ছাড়া বাথরুমে বা অন্যান্য নির্জন জায়গায়ও পুরোপুরি নগ্ন হওয়া উচিত নয়। বরং যতটুকু প্রয়োজন ততটুকুই সতর খোলা উচিত। কারণ নবীজি (সা.) নির্জন জায়গায়ও অপ্রয়োজনে নগ্ন হতে অনুৎসাহিত করেছেন।

বাহয ইবনে হাকিম থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো এবং কার সামনে অনাবৃত করবো? তিনি বলেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার সামনেই তা আবৃত রাখবেন। আমি প্রশ্ন করলাম, পুরুষেরা একত্রে অবস্থানরত থাকলে? নবীজি (সা.) বললেন, যতদূর সম্ভব কেউ যেন তোমার আভরণীয় স্থান দেখতে না পারে সেই চেষ্টা করবেন। আমি আবার প্রশ্ন করলাম, আমাদের কেউ যখন নির্জনে থাকে? তিনি বললেন, আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হাকদার। (সুনানে তিরমিজি: ২৭৬৯)

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts