• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মিজানুর রহমান নাদিম (৩৫), নবীগঞ্জ রসুলবাগ এলাকার তাইজুল ইসলামের ছেলে সিয়াম (১৫) এবং দক্ষিণ কলাবাগ এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে জুয়েল হোসেন (৩২)।

পুলিশ জানায়, গত রোববার (২৮ জুন) বিকেল ও গভীর রাতে বন্দর থানার শুভকরদী, নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান এলাকা এবং দক্ষিণ লক্ষণখোলা বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে মোট ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে মিজানুর রহমান নাদিমের কাছ থেকে ১০ পিস, সিয়ামের কাছ থেকে ১০ পিস এবং জুয়েল হোসেনের কাছ থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় বন্দর থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। পরে সোমবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts