• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

ফ্যাসিষ্ট শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করেছে সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। ,

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩২৯ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

 

জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

ফ্যাসিষ্ট শেখ হাসিনা এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে১৬ বছর যাবত আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায় ভাবে দেশের বাহিরে রেখেছে,বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে বন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার(১৬ নভেম্বর)নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে গোতাশিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি উৎসুক জনতাকে সাথে নিয়ে,স্বাধীনতার ঘোষক জিয়া,লও লও লও সালাম, কে বলেরে জিয়া নাই,জিয়া আছে বাংলায়,তারেক রহমান বীরের বেশে,আসবে ফিরে বাংলাদেশে,স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মূখরিত করে তুলেন।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক বদরুল ইসালম বাবুল, সদস্য সচিব এড.আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসউদুর রহমান সোহাগ,যুগ্ম-আহ্বায়ক রিপন,শ্রমিক দলের সভাপতি বাবুল আকন্দ,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা ছাত্রদল নেতা ছোটন, রাকিব হাসান, ইমরান রানা, মহিলা দল সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক হাসিনা হিমুসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts