• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: প্রতিমন্ত্রী পুতুল দেশে মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারীরা: আইনমন্ত্রী মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহুদিনের: মির্জা আব্বাস মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন মনোহরদীতে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ভেক্যু মেশিন ও ট্রলি জব্দ মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করতে হলে নির্লোভ হতে হবে অনিবন্ধিত সেমাই-জেল তৈরির কারখানাকে লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: প্রতিমন্ত্রী পুতুল

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন


ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় একটি সাফল্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, পাঁচটি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ডগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুরের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দল-মত-ধর্ম এই কার্ড প্রাপ্তির পথে কোনো বাধা হবে না। প্রত্যেকে একজন নারী সদস্য হিসেবে, একটি পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের কর্তৃপক্ষ হিসেবে এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন। সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে, তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্থনীতিকে সচল করে রাখবে।

তিনি বলেন, যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন আমরা এগিয়ে যেতে পারবো।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীরা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts