• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
তাঁতখানা বাইতুন নূর মসজিদের নতুন কমিটি গঠন জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানালেন বুবলী, সম্পর্ক নিয়ে নতুন ইঙ্গিত ফতুল্লায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সোনারগাঁয়ে ৩২ কেজি গাঁজসহ প্রাইভেটকার জব্দ আড়াইহাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তরুণীর মৃত্যু প্রতিদিন 400 টাকা ইনকাম করার এই উপায়গুলো আগে জানলে ভালো হতো মনোহরদীতে পুলিশের চিরুনি অভিযান: জুয়া খেলার আসর থেকে হাতেনাতে আটক ৭ জন জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে ব্রিফ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্ত্রীদের গাড়ির জ্বালানি ৩০% কমল, কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণও বন্ধ

ফতুল্লায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকার পিঠালিপুলে একটি রড মিল সংলগ্ন ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হাতহত এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনটিতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যে আগুন জুটের গুদামে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম হুদা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান আগুন পুরোপুরি জ্বলছে। তাৎক্ষণিকভাবে পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সময় একজন ব্যক্তি একটি দোকানের ভেতরে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
এদিকে আগুনের ঘটনায় গোডাউনের ভেতরে থাকা ঝুটের বেল ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থরা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts